পারভেজ বাঙালী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, লোহার স্ক্র্যাপ, ব্যাটারি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় একটি ইঞ্জিনচালিত বোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছ
শুক্রবার (১২ জুন) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’। এ সময় সন্দেহভাজন একটি গানবোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয় লুব অয়েল ১,১৩৪ লিটার,ব্যাটারি ৪টি,নগদ টাকা ২,২২৫ টাকাদেশীয় অস্ত্র ৩টি ছুরি।
উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে কোস্ট গার্ড।
দ্বিতীয় অভিযান: ১১ নম্বর ঘাটে কাঠের বোট ও ডিজেল জব্দ
এদিকে, পরদিন বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৪টার দিকে পতেঙ্গার ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এই অভিযানে একটি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি হওয়া মালামাল জব্দ করা হয়,ডিজেল ৭০০ লিটার,লোহার স্ক্র্যাপ ২ টন
জব্দকৃত এই মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। অভিযানে চোরাই কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও আটক করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কমান্ডার সুমন আল মুকিত জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একই সাথে জব্দ করা মালামাল ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat