1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি, অতঃপর…

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১ Time View

 

 

ডেস্ক

 

নেত্রকোনার মদনে নেশার টাকা জোগাতে নিজ শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক হয়েছেন জামাতা ও তার বাবা।

 

রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে মদন পৌরশহরের শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের অমূল্য চন্দ্র দাসের মেয়ের সঙ্গে বিয়ে হয় তরুণ চন্দ্র কর্মকারের। বিয়ের দুই মাস পর তরুণ তার স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরবাড়ি চলে আসেন। কিছুদিন পর তার শ্বশুরের বাসার কাছেই শ্যামলী রোড এলাকায় স্ত্রী ও বাবাকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। একপর্যায়ে তরুণ মাদকাসক্ত হয়ে পড়েন।

 

অভিযোগ রয়েছে, সপ্তাহখানেক আগে নেশার টাকা জোগাতে তরুণ ও তার বাবা মিলে শ্বশুর অমূল্য চন্দ্র দাসের বাসা থেকে স্বর্ণালংকার চুরি করেন। এরপর রোববার (৮ মার্চ) রাতে আবার শ্বশুরের ঘরে চুরি করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

 

তরুণ চন্দ্র বলেন, আমি আগে নেশা করতাম, এখন আর ইয়াবা খাই না। আমার বাবা এক সপ্তাহ আগেই শ্বশুরের ঘর থেকে স্বর্ণালংকার চুরি করেছিলেন। এটা আমাদের ঠিক হয়নি।

বরুণ কর্মকার বলেন, টাকার চাপের কারণে স্বর্ণালংকার চুরি করে বিক্রি করেছিলাম। কাজটি করা আমাদের ঠিক হয়নি।’

ভুক্তভোগী অমূল্য চন্দ্র বলেন, আমার মেয়ের জামাই নেশাগ্রস্ত। বিয়ের পর থেকে সে মেয়ের সব স্বর্ণালংকার বিক্রি করে দিয়েছে। এখন আবার নেশার টাকার জন্য বাবা-ছেলে মিলে আমার ঘরে চুরি করেছে। এ ঘটনায় আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঘটনাটি যেহেতু আত্মীয়দের মধ্যে, তাই ভুক্তভোগী পরিবার প্রাথমিকভাবে কোনো অভিযোগ দেয়নি। তারা বিষয়টি নিজেদের মধ্যে আপস করার কথা জানিয়েছেন। ভুক্তভোগীদের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com