1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সেমিফাইনালে বাংলাদেশ ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, একই পরিবারের চারজন আহত কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল নানির শখ পূরণ করলেন নানা,নাতনির ওজনের পরিমাণ কয়েন টাকা উপহার রায়গঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে   টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে উধাও প্রতারক  বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে তেলের ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী সিরাজগঞ্জে মূল্য তালিকা ছাড়া তেল বিক্রি, জরিমান করলেন এসিল্যান্ড

নির্বাচন ঘিরে রায়গঞ্জ – তাড়াশে র‍্যাব -১২  কঠোর নজরদারি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর আহসান হাবীব বলেন, “নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, অবৈধ অস্ত্র বহন কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গুজব বা উসকানিমূলক প্রচারণা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
র‍্যাবের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রার্থী ও তাঁদের সমর্থকদের আইন মেনে প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ চন্দ্র বর্মন, র‍্যাব-১২ সিরাজগঞ্জের এসআই রিফাত চন্দ্র রায়, এসআই খোকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র‍্যাব জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে আসনের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নির্বাচনী পরিবেশকে সহিংসতামুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com