খ ম জায়েদ হোসেন ,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি খালের ঝোপঝাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ফান্দাউক এলাকার সরাইল -নাসিরনগর - লাখাই আঞ্চলিক মহাসড়ক ও মহা শ্মশানের পাশে খালের ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফান্দাউক শ্মশানের পাশের একটি ঝোপঝাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এই হত্যাকান্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি, ভয় ও আতঙ্ক বিরাজ করছে সবার মনে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat