খ ম জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুককে সভাপতি এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা মোছা. ছায়মা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শামিম উদ্দিন ও সদস্য সচিব উম্মে আসমার স্বাক্ষরিত সমিতির প্যাডে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শ্রীঘর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া মোহাম্মদ সফিজুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ আবদুল কবির ঠাকুর, মো. সফিকুল ইসলাম ও মোহাম্মদ মোশারফ হোসেনকে সহ-সভাপতি করা হয়েছে।
মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী ও মো. মাহমুদুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শরীফ উদ্দিন প্রচার সম্পাদক, আবু সাইয়ীদ মিয়া কোষাধ্যক্ষ, মোহাম্মদ নওয়াব রাজা দপ্তর সম্পাদক, মোছা. পাঞ্জুমান আরা খানম মহিলা বিষয়ক সম্পাদক এবং মোহাম্মদ রিয়াজুর রাশিদ রুবেল আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিধান চন্দ্র দেবকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া ১৬ জনকে সদস্য করা হয়েছে।
নবগঠিত কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৃথক বার্তায় কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে নাসিরনগরের শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat