খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
“শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মানে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয় সকাল ১১ ঘটিকায়
উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ব়্যালি বের হয়ে, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা
হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রমজান আলী, চাতলপাড় কলেজের অধ্যক্ষ ওমর আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক ছায়েমা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুঞ্জিত দাস, আব্দুর রহিম, আতাউর রহমান গিলিমান, প্রাথমিকের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুল ইসলাম, সিক্তা রানী রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মাসুক মিয়া, তৃঞ্চা রানী দাস প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা পরিবারের সদস্যরা উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন বলেন, দিবসটি শিক্ষকদের পেশাগত অবস্থান আরও শক্তিশালী করা, তাদের মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকতার গুরুত্ব নতুন করে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে।
শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কারিগর। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্ব শিক্ষক দিবস পালনের পটভূমি তুলে ধরে বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের মর্যাদা ও পেশাগত অধিকার সংক্রান্ত ঐতিহাসিক সুপারিশমালা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে।শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat