খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল টাকা দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক।
আজ রবিবার ২২নভেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর হাঁস - মুরগির বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই যুবক এক মহিলা বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১০০০ টাকার নোট দেন। নোটটি হাতে নিতেই সন্দেহ হয় বিক্রেতার। পরে আশপাশের লোকজন এসে তার মানিব্যাগ তল্লাশি করলে আরও বেশ কয়েকটি জাল নোট বেরিয়ে আসে বলে দাবি করেন তারা।
এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাল নোটসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮), বাবার নাম রজ্জব আলী বলে জানান। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক এলাকায় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাসিরনগর থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেনদেনের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে, টাকা ভালো করে দেখে নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat