খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে বৃষ্টির পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ার শোক সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় এ পরিবারকে শুকনো খাবার ও প্রদান করা হয়।
শনিবার ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের
সংসদ সদস্য জননেতা এম.এ. হান্নান এমপি নিহত কৃষকের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন, নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মোঃ সোহেল শিকদার, বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে , গত ২রা মে টানা বৃষ্টিতে নিজের ৬ বিঘা জমির পাকা ধান কাটতে শ্রমিক নিয়ে হাওড়ে যান আহাদ মিয়া।গিয়ে দেখেন সমস্ত জমি পানিতে তলিয়ে গেছে।এই অবস্থা দেখে জমিতেই ঢলে পড়ে মারা যান কৃষক আহাদ মিয়া (৫৫)। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসময় সংসদ সদস্য এম.এ. হান্নান এমপি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।তাছাড়াও ওই পরিবারকে আরো আর্থিক অনুদানের জন্য ওই কৃষকের নাম কৃষি মন্ত্রীর নিকট প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat