খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাপস সম্রাট সৈয়দ মিরাণ শাহ তাতারী (রহ.)-এর ১০৫তম বার্ষিক ওরছ মাহফিলের দান বাক্সে জমা হওয়া অর্থ ২০০ জন গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফে এ অর্থ বিতরণ করা হয়। দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ আমান শাহ মিয়া ক্বাদেরীর (মা.জি.আ.) নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি রিয়াজুল করিম আল ক্বাদেরী, মাজহারুল করিম বাবু আল ক্বাদেরী, বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান ও জামিয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল ক্বাদেরী, মো. বাশারুতুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল আহাদ ও জিয়াউর করিম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল, শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat