হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেশাদার সাংবাদিকদের সংগঠন 'নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের' ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও সাংগঠনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও প্রীতিভোজ (পিকনিক) অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দিনব্যাপী এক আনন্দঘন পরিবেশে প্রেসক্লাবের সকল সদস্যদের স্ফূর্ত অংশগ্রহণে এই নান্দনিক আয়োজনের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে উৎসবমুখর এই অনুষ্ঠানটি।
আয়োজনের প্রথম পর্বে রান্না-বান্নার কাজ সম্পূর্ণ করার পর ঐতিহাসিক আলিশাহ জামে মসজিদে সকল সদস্য একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে ঐতিহ্যবাহী এই প্রীতিভোজের (খাবার-দাবার) আয়োজন করা হয়। দৈনন্দিন সংবাদের ব্যস্ততা ভুলে প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এই মধ্যাহ্ন ভোজে মেতে উঠেন এক উৎসবমুখর মিলনমেলায়।
এবারের পিকনিক ও আলোচনা সভার জন্য বেছে নেওয়া হয় ফুরশেদপুর ও কালইরএলাকার খাড়ির উপরে। প্রকৃতির ছোঁয়ায় ঘেরা এই দৃষ্টিনন্দন স্থানে সকাল থেকে সাংবাদিকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে খাড়ি এলাকার চারপাশ।
মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলের দিকে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংবাদিকদের মনোন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আগামী দিনের পরিকল্পনা, সাংবাদিকদের অধিকার রক্ষা, কল্যাণ তহবিল গঠন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নাচোলের সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ফুটিয়ে তোলার ব্যাপারে সকল সদস্য ঐক্যমত পোষণ করেন।
তথ্যপ্রযুক্তির এই যুগে নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব যেন এই অঞ্চলের অনগ্রসর মানুষের কন্ঠস্বর হিসাবে কাজ করতে পারে, সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সন্ধ্যার দিকে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat