মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ভাবগম্ভীর পরিবেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, সুকোমোল চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি), নাচোল থানা। এম মসজিদুল হক, সভাপতি, উপজেলা বিএনপি।আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। ওবাইদুর রহমান, অধ্যক্ষ, নাচোল মহিলা কলেজ। মোবারক হোসেন, সেক্রেটারি, উপজেলা জামায়াতে ইসলামী।রফিকুল ইসলাম, নায়েবে আমির, পৌর জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে দেশাত্মবোধক গানের মাধ্যমে উপস্থিত সবার মাঝে দেশপ্রেমের এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat