নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৪টি পূর্জা মন্ডবে ১২ মণ মিষ্টি ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন,নলডাঙ্গার পৌরসভার মেয়র প্রার্থী বিএনপি নেতা,বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড.এস.এম.জাহিদুল ইসলাম(জাহিদ)।
তিনি বর্তমানে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসাবে নিয়োজিত আছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি,সাধারন সম্পাদক ও দ্বায়িত্বশীল ব্যাক্তিদের মাঝে মিষ্টি ও অর্থ প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ও প্রপান ফিলিং স্টেশনের পরিচালক,আকরাম হোসেন ডলার,উপজেলা শ্রমিকদল সভাপতি মুক্তার হোসেন,কৃষকদলের সভাপতি আকতারুল ইসলাম,জিয়া মঞ্চ নলডাঙ্গা উপজেলার সেক্রেটারি আতাউর রহমান জিন্না,নলডাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি জিল্লু ভান্ডারি,পৌর জিয়ামঞ্চ এর আহব্বায়ক ফরহাদ হোসেন,সদস্য সচিব আবুল কালাম আজাদ,বাংলাদেশ পুজা উৎযাপন কমিটির নলডাঙ্গা উপজেলা সাধারন সম্পাদক নিতাই চন্দ্র।
এছারাও নলডাঙ্গা পৌরসভার অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা ও টাইগার ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,জাহিদুল ইসলাম এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার প্রতিষ্টান প্রপান ফিলিং স্টেশনের নিজস্ব অর্থায়নে প্রতিবছর শতশত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ,অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার,সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে সহায়তা,বৃক্ষরোপণ ও বিতরণসহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।
নলডাঙ্গা ও এর আশপাশের অঞ্চলে ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসব ও পূজা মণ্ডপগুলোতে গিয়ে শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে মিষ্টি ও নগদ অর্থ বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat