নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৈধ লাইসেন্স ছাড়া করাত-কল পরিচালনা এবং রাস্তার পাশে কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার সোনাপাতিল ও পূর্ব সোনাপাতিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার দুটি করাত-কল (স-মিল) পরিদর্শনকালে দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভাগীয় বন কর্মকর্তার বৈধ লাইসেন্স ছাড়াই করাত-কল স্থাপন ও পরিচালনা করছেন। এ ছাড়া রাস্তার পাশে যত্রতত্র কাঠ ফেলে রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা ‘করাত-কল স্থাপন ও পরিচালনা (লাইসেন্স) বিধিমালা, ২০১২’-এর ১২ ধারা লঙ্ঘন করেছেন। এ অপরাধে দণ্ডিত ব্যক্তিরা হলেন: সোনাপাতিল এলকার মোঃ ফায়ার হোসেনের ছেলে মোঃ অমিদুল ইসলাম (৫০),কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার মৃত হাতেম সরদারের ছেলে মোঃ শামীম সরদার (৩৯),কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সর্বমোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাটোর এসএফএনটিসি, বন বিভাগ, নাটোর।
অভিযানে ফরেস্টার মোঃ জাহিদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা সত্যেন সেন-সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।
বন কর্মকতা মোঃ জাহিদুল ইসলাম বলেন,বন ও বৃক্ষ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ কাঠ ও করাতকলের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন জানান,ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat