রাজীব কুমার মালো,নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভুক্তভোগী জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বুধবার (২০মে) বেলা১১ টায় নলছিটি বাস স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ঝালকাঠি, খুলনা,যশোর,বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সাথে নলছিটি উপজেলা সহ বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর উপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও জানান, ১টিফেরি ও অন্তত ৬টি খেয়াঘাট দিয়ে ইঞ্জিল চালিত নৌকায় ৫০ হাজেরের অধিক যাত্রী প্রতিদিন এপার ওপার আসা যাওয়া করে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, আদালতে বিচার প্রত্যাশীসহ বিভিন্ন ব্যবসায়ীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে নদী পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে জরুরি সেবা ব্যাহত হয়। সমাবেশে এক ছাত্র ইমন জানান তিনি কয়েক দিন আগে ঝালকাঠি থেকে জরুরী প্রয়োজনে রাতে নলছিটিতে আসার জন্য কলেজ খেয়াঘাট এসে সারারাত বসে ছিলো ট্রালার পাইনি খেয়া পার হতে। অটোচালক আল আমিন বলেন কয়েদিন আগে ব্যাটারি চালিত অটোগাড়ি নিয়ে ঝালকাঠি গিয়ে ছিলাম কিন্তু সময় মত ফেরি না পাওয়ায় পরে বাধ্য হয়ে ৩ শত ৫০ টাকা দিয়ে পার হতে হয়েছে। ছাত্রনেতা রাতুল গাজী বলেন সুগন্ধা সেতু আমাদের প্রাণের দাবী। সমাজকর্মী তূর্য বলেন নলছিটির অর্থ নৈতিক উন্নীতর জন্য এ সুগন্ধা সেতু মূল ভূমিকা রাখবে।
সেতু নির্মাণের জন্য কয়েক বছর আগে ঝালকাঠি স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিআইডি) এর পক্ষ থেকে সিআইবিআরআর প্রকল্পে একটি প্রস্তাব পাঠানো হয়ে ছিলো কিন্তু তার কোন দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
সমাবেশে বক্তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। সেতু নির্মানের দাবীতে আরো বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর বোন মাছুমা হাদী, শহীদ সেলিম তালুকদার পিতা সুলতান তালুকদার সহ আরো অনেকে।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে এখানকার এম,পি বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat