1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান   তারাবিতে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী? ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার রায়গঞ্জে বিধ্বস্ত আ. লীগ কার্যালয় বাঁশের বেড়ায় সংরক্ষণ করলেন সমর্থক সিরাজগঞ্জ সোলার পার্ক নবায়নযোগ্য জ্বালানিতে দেশের নতুন মাইলফলক

নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধু। এ ঘটনায় অভিযুক্ত নৌকার মাঝি মো. এশার প্রামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ৬টায় উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার এশার প্রামানিক শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের ছেলে। তিনি করতোয়া নদীর শ্রীফলতলা ঘাটের নৌকার মাঝি।

 

 

এদিকে এ ঘটনায় নির্যাতিত গৃহবধু বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরে করেছেন।

 

 

মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার ভোর সাড়ে ৬টার সময় করতোয়া নদী থেকে পানি আনতে যান গৃহবধু। পানি নিয়ে ফেরার সময় পথে শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি এশার প্রামাণিক জোর করে নেপিয়ার ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। এক পর্যায়ে গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানিয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নির্যাতিত গৃহবধু থানায় অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত নৌকার মাঝি এশার প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তিনি ধর্ষণের দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com