পারভেজ আহমেদ,চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৬ মে) বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংকরোড এলাকার ছিন্নমূল ১নং গেইট চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
পরিদর্শনকালে তিনি চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম ও ওই এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বদা সতর্ক ও তৎপর থাকতে হবে। যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং ডিউটির মান আরও উন্নত করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও দেন সিএমপি কমিশনার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ নজরদারি ও তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat