রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. মাসুদ রানা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি বাড়ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ আঙিনায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
অধ্যক্ষ মো. মাসুদ রানা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বৃক্ষ পরিচর্যার পরামর্শ দেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানের শেষে কলেজের বিভিন্ন স্থানে বেশ কিছু ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat