1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান   তারাবিতে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী? ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার রায়গঞ্জে বিধ্বস্ত আ. লীগ কার্যালয় বাঁশের বেড়ায় সংরক্ষণ করলেন সমর্থক সিরাজগঞ্জ সোলার পার্ক নবায়নযোগ্য জ্বালানিতে দেশের নতুন মাইলফলক

দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

 

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট-এর উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় পত্রিকাটির নিমগাছি অফিস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল হক নয়ন , দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের সহ-বার্তা সম্পাদক এবং রায়গঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ছাইদুল ইসলাম আবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি স. ম. আব্দুস সাত্তার, সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস তালুকদার,দৈনিক প্রতিদিনের দৃশ্যপটের প্রধান বার্তা সম্পাদক এইচ. এম. ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার রবিউল আউয়াল, শ্যামল হালদার, অনলাইন মাল্টিমিডিয়া প্রধান হৃদয় আহমেদ লিমন,লোকমান হাকিমসহ পত্রিকার সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট সম্পাদক ও প্রকাশক বলেন ,পবিত্র রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্য বক্ত্যরা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার মাস। এ সময় সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন স্টাফ রিপোর্টার রবিউল আউয়াল।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com