মোঃআমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজ হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহযোগিতায় ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রথম রানার্সআপ হয় তিলাই উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন তিলাই উচ্চ বিদ্যালয়ে বিতার্কিক আতিয়া ইবনাত আন্নি।
পরে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। এসময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat