সিরাজগঞ্জ প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের হাত ধরে প্রায় দুই দশক পরে সিরাজগঞ্জ সদর উপজেলাবাসী মন্ত্রী ফিরে পেয়েছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের নতুন মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত চারদলীয় জোট সরকারে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী নিযুক্ত হন ইকবাল হাসান মাহমুদ টুকু। ওই সরকারের মেয়াদের শেষ দিকে তাঁকে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। ২০০৬ সাল মেয়াদ শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপরের চারটি সংসদে সিরাজগঞ্জ সদর আসন থেকে মন্ত্রী করা হয়নি।
এর আগে ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে এই আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ছিলেন প্রভাবশালী মন্ত্রী। তাঁকে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক, তার ও টেলিযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat