মোঃ বিপ্লব ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
এক হৃদয়বিদারক দু*র্ঘট*নায়, দিনাজপুর রানীরবন্দরে একটি বেপরোয়া ড্রাম ট্রাক এবং অটোর মধ্যে মুখোমুখি সংঘ*র্ষ হয়েছে। এই ভ*য়াব*হ দু*র্ঘট*নায় গুরুতর আ*হ*ত হয়েছেন বেশ কয়েকজন। জানা গেছে, বেপরোয়া গতিতে চলা ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোকে ধা*ক্কা দিলে এই ভ*য়া*বহ দু*র্ঘট*না ঘটে।
এই ম*র্মান্তি*ক দুর্ঘ*টনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং দুর্ঘ*টনাগ্র*স্ত ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা ট্রাক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat