1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান   তারাবিতে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী? ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার রায়গঞ্জে বিধ্বস্ত আ. লীগ কার্যালয় বাঁশের বেড়ায় সংরক্ষণ করলেন সমর্থক সিরাজগঞ্জ সোলার পার্ক নবায়নযোগ্য জ্বালানিতে দেশের নতুন মাইলফলক

দশদিনের আপ্রাণ চেষ্টাতেও রাজাকে বাঁচাতে পারলেন না মামুন বিশ্বাস

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

টানা দশ দিন ধরে পরম মমতায় সেবাযত্ন ও পশু ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর পরও সেই ল্যাংড়া ঘোড়াটিকে বাঁচাতে পারলেন না পশুপ্রেমিক ও মানবতার ফেরিওয়ালা খ্যত মামুন বিশ্বাস।

 

সোমবার (২ মার্চ) ঘোড়াটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে আগনুকালী গ্রামের মামুন বিশ্বাসের নিজ বাড়িতে মারা যায়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মাঠে এক পা ভাঙা অবস্থায় ফেলে রাখা অসুস্থ ঘোড়াটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান মামুন বিশ্বাস।

 

দি বার্ড সেফটি হাউজের চেয়ার‌ম্যান সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, ঘোড়াটি অসুস্থ্য হয়ে পড়ায় তার মনিব মাঠের মাঝখানে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘোড়াটিকে উদ্ধার করে ট্রাকযোগে আমার বাড়িতে নিয়ে আসি। তার নাম দেওয়া হয় রাজা।

 

রাজার একটি পা ভাঙা ছিল, বুকের কাছে ক্ষতও ছিল। উদ্ধারের আগে অন্তত ৭ দিন ওই মাঠেই পড়েছিল বলে ধারণা করা হয়। বাড়িতে এনে অসহায় বোবা প্রাণিটিকে বাঁচানোর জন্য প্রাণপন চেষ্টা করেছি। পশু চিকিৎসক দিয়ে তার পা ব্যান্ডেজ করানো হয়েছে। ওষুধপত্র খাওয়ানো, নিয়মিত গোসল করানো হয়েছে। কিছুটা সুস্থ্য হলেও শেষ পর্যন্ত রাজাকে বাঁচাতে পারলাম না। আজ দুপুরের দিকে ঘোড়াটি মারা যায়।

 

প্রসঙ্গত ফেসবুকের মাধ্যমে অনুদান সংগ্রহ করে দুঃস্থ রোগীদের চিকিৎসা, গরীব অসহায় মেয়েদের বিয়ে, বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসা দেওয়ার মতো সামাজিক কাজ করে আসছেন মামুন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com