শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি।
দর্শনায় ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে গত ৮ দিন ধরে ট্রাকসহ উধাও এক চালক। দর্শনা থেকে কাজী ফার্মস লিমিটেড ভোলার খেয়াঘাট ২৫ ইউনিটে ওই ভুট্টা পৌঁছে দেয়ার কথা ছিল। কিন্তু অদ্যাবদী কোনো হদিস পাওয়া যাচ্ছে না, চালকের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। দর্শনা থানা পুলিশ অভিযোগটি তদন্ত করছে বলে ভুট্টার মালিক জানিয়েছেন। দর্শনা শহরে পুরাতন বাজারে অবস্থিত রেল ইয়ার্ড এলাকায় সিএন্ডএফ ব্যবসায়ীও আমদানি রফতানিকারক রফিকুল ইসলামের কাছে থেকে ৩২ হাজার টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে দর্শনা থেকে ভোলার উদ্দেশ্য একটি ট্রাক নং যশোর-ট-১১-৩৫৩৪) ভাড়া করেন, ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিন টার সময় কাজী ফার্মস লিমিটেডের প্রতিনিধি ইকবাল কবির জাহিদ।
দর্শনা পৌরসভার করিমপুর এলাকায় নিজস্ব গোডাউন থেকে ৪৯৪ বস্তা ভুট্টা লোড করেন। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬৮ হাজার টাকা। কাজী ফার্মস লিমিটেড ভোলায় খেয়াঘাট ইউনিটে পাঠাই। দুইদিন পর (১২সেপ্টেম্বর) ভুট্টা কাজী ফার্মসের পৌঁছানোর কথা থাকলেও খোঁজ নিয়ে জানতে পারেন ভুট্টা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি।
এ ব্যাপারে কাজী ফার্মস লিমিটেডের প্রতিনিধি ভুট্টা ব্যবসায়ী ইকবাল কবির জাহিদ বলেন, ‘১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিন টার সময় দর্শনা থেকে কাজী ফার্মস লিমিটেড ভোলায় খেয়াঘাটে ৪৯৪ বস্তা ভুট্টা পাঠাই। কিন্তু পর্যন্ত গন্তব্যস্থলে ভুট্টা ও ট্রাক পৌঁছেনি। আমি নিয়মিত ভুট্টা পাঠাই কিন্তু এতদিন সময় লাগে না। সর্বোচ্চ দুইদিন লাগতে পারে। কিন্তু আজকে ৮ দিন পার হয়ে গেলেও ট্রাকের কোনো খবর পাচ্ছি না। ট্রাকের চালক মহিবুল ইসলামের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সব জায়গায় সন্ধান চালানোর পরও খোয়া যাওয়া ৪৯৪ বস্তা ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টার সন্ধান না পেয়ে।
ট্রাকের মালিক দর্শনা রেল ইয়ার্ড এলাকায় সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানি-রফতানি কারক রফিকুল ইসলামের কাছে ট্রাক ড্রাইভার মহিবুল ইসলামের সম্পর্ক জিজ্ঞাসা করায় রফিকুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হয়। এবং বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় ট্রাক মালিক ও ট্রাক চালক দুইজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগে ভুট্টা মালিক বলেছেন তার ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে একটি ট্রাক উধাও হয়ে গেছে। আমরা অভিযোগের পরিপ্রেক্ষিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো,"।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat