মোঃ আলমগীর হোসেন ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংয়ের তারাকান্দা উপজেলায় পেট্রোল বা জ্বালানি তেল নিয়ে এই সমস্যাটি সত্যিই ভোগান্তির। লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া সাধারণ মানুষের জন্য যেমন বিরক্তিকর, তেমনি এটি দৈনন্দিন যাতায়াত ও কৃষিকাজেও বড় প্রভাব ফেলে।
জানা গেছে, ময়মনসিংহ তারাকান্দা উপজেলা হিমালয় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে থেকেও তেল পাচ্ছে না সাধারণ জনগণ। আর অন্যদিকে চলছে আবার স্বজনপ্রীতি পেট্রোল পাম্পের মালিক ও কর্মচারীগণ স্বজনপ্রীতি দেখিয়ে তেল দিচ্ছেন টাংকি ও বোতলে করে ৫০০/১৫০০ টাকা করে।
জনগণ সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেনা । আর এদিকে চলছে স্বজনপ্রীতি ও ভালোবাসা, টাংকি ও বোতলে করে তেল দেওয়া হচ্ছে স্বজনপ্রীতি ওদের। তারাকান্দা থানার এস আই জাহিদ সেও পাম্পে লোক দের সাথে তাল মিলিয়ে করে যাচ্ছেন অনিয়ম। পেট্রোল পাম্পের কর্মচারীরা জনসাধারণের উপর হামলা করে এবং মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে ,এস আই জাহিদের হুকুমে সাধারণ জনগণের উপর হামলা চালানো হয়। দীর্ঘ লাইনে তেল না পাওয়াই, পাম্পের সামনে ভিড় করায় গায়ে হাত তুলে বলে অভিযোগ করেছেন হালিম ,সালাম, মফিজ উদ্দিন, সিরাজ, সাংবাদিক পাম্প মালিক ও সাব ইন্সপেক্টর জাহিদ কে জিজ্ঞেস করলে সাব ইন্সপেক্টর জাহিদ তালবাহানা করে এড়িয়ে যায়। এবং অন্যদিকে সাংবাদিকের ছবি তুলে সাব ইন্সপেক্টর জাহিদ বলে । সাংবাদিক দুর্নীতি করতে এসেছে, এখানে কোন সাংবাদিকের কাজ নেই। তাহলে কেন এসেছেন। এখানে দায়িত্বে আমি আছি আমিই যথেষ্ট আপনাদের কোন প্রয়োজন নেই।
তারাকান্দা উপজেলা প্রশাসন কে ফোন দিলে কল না ধরায় তার কোন বক্তব্য নেওয়া গেল না ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat