সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে অত্র অফিস কার্যালয়ে তাড়াশ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দের ফুলেল ভালোবাসায় বিদায় জানানো হয়।
বিদায়ী শিক্ষা অফিসার আব্দুস ছালাম সুদীর্ঘ ৩২ বছর ৮ মাস ২৯ দিন তাড়াশ উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের সুনামের সহিত চাকরি জীবনের ইতি টানেন। এই দীর্ঘ পথ চলায় সারা দেশে ১৫ টি উপজেলায় দ্বায়িত্ব পালন কালে অত্র উপজেলার শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষার্থীদের ক্লাস মুখী করতে অগ্রণী ভুমিকা রাখেন। এক সাথে রায়গঞ্জ তাড়াশ কামারখন্দ চৌহালী উপজেলায় শিক্ষা অফিসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সিলেটে এক সাথে সুদীর্ঘ ৯ বছর নিরলসভাবে কাজ করে সুনাম অর্জন করেন।
তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের সোনাতলা গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের মৃত শুকুর মাহমুদ সরকারের ছেলে। ব্যক্তি জীবনে ৩ সন্তানের জনক। ১৫ সেপ্টেম্বর ১৯৯৩ সালে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে কামারখন্দ উপজেলায় প্রথম চাকরি জীবন শুরু করেন। ১৪ জুন ২০২৬ তারিখে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে অবসর গ্রহণ করে।
মাঝদক্ষিণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ শাহজাহান আলী বলেন, তিনি প্রকৃত পক্ষে ভালো মানুষ, শিক্ষা বান্ধব শিক্ষা অফিসার ছিলেন,শিক্ষা অফিসার হয়েও তিনি বন্ধুসুলভ আচার-আচরণের মাধ্যমে কাজ আদায় করে নিতেন।
বিদায় বেলায় তাড়াশ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মচারীবৃন্দ সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat