নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ হয়েছে। গতকাল(২০ জুলাই) সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ। উপকারভোগীদের মাঝে ৪৩ টি বাইসাইকেল, ৩১ টি সেলাই মেশিন ও ২১৪ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন সহায়তা আওতায় এ সব উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat