বিয়ের দাবীতে সিরাজগঞ্জের তাড়াশে দুই দিন হলো সাদিয়া খাতুন (১৯) নামের এক পোশাক কর্মী প্রেমিকের বাড়িতে অনশন করছেন।
সাদিয়ার প্রেমিক মো. রাকিব হোসেন (২১) উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের জামাল হোসেনের ছেলে ও প্রেমিকা সাদিয়া প্রতিবেশি আলতাফ হোসেনের মেয়ে। তবে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে প্রেমিকের বাবা- মাসহ প্রেমিক পালিয়ে গেছেন।
অবশ্য, গন মাধ্যম কর্মীদের মাধ্যমে প্রেমিকা সাদিয়ার অনশনের খবর পেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জানান, বুধবার রাত থেকে প্রেমিকা সাদিয়ার নিরাপত্তার জন্য তালম ইউনিয়নের গ্রাম পুলিশের মাধমে নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
জানা গেছে, উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের জামাল হোসেনের ছেলে মো. রাকিবের সাথে প্রতিবেশি মো. আলতাফ হোসেনের মেয়ে সাদিয়ার কিশোর বয়স থেকে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। আর বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রেমের ঘনিষ্টতা বেড়ে যায়।
এ দিকে প্রেমিকা সাদিয়া বছর তিনেক যাবত ঢাকায় একটি পোশাক কারখানায় পোশাক কর্মী হিসেবে কাজ করছেন। এই সুবাদে প্রেমিক রাকিবের পরিবার অনত্র রাকিবের বিয়ে ঠিক করেন। এ খবর পেয়ে প্রেমিকা বুধবার ঢাকা থেকে বাড়িতে ফিরেন। একই সঙ্গে বুধবার বিকাল থেকে বিয়ের দাবীতে প্রেমিক রাকিবের বাড়িতে অনশন শুরু করেন।
অপর দিকে বিয়ের দাবীতে প্রেমিকা সাদিয়া ওই বাড়িতে অনশন শুরু করলে প্রেমিকের পরিকারের সকল সদস্য বাড়ি থেকে পালিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে গ্রামের লোকজন জানিয়েছেন।
অনশন প্রসঙ্গে প্রমিকা সাদিয়া জানান, রাকিবের সাথে কিশোরী কাল থেকে তার প্রেমের সর্ম্পক। একই সাথে তাদের প্রেমের গভীরতা অনেক। তাই রাকিব আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার বিকল্প নেইনি এমন ভাষ্য তার।
এ বিষয়ে প্রেমিকার মা শিল্পি খাতুন জানান, সাদিয়ার সাথে আমার ছেলেকে কোন ভাবেই বিয়ে দিবনা। কেন বিয়ে দেবেন না এ প্রশ্ন করলে তিনি কোন সদত্তর দেননি।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। পাশপাশি ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠিয়ে দু পক্ষকে ডেকে এনে তা সামাজিক ভাবে সমাধান করার চেষ্টা চলছে।
