রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধিঃ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা সারাহ্ পারভিন রিংকু।
তাঁর এই গৌরবময় অর্জনে নলছিটিবাসীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সারাহ্ পারভিন রিংকু একজন গর্বিত শিক্ষক পরিবারের সন্তান। তিনি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. হাবিবুর রহমানের কন্যা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম এর সহধর্মিণী। তাঁর মা বুলু বেগম একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে আছেন। মা-বাবার আদর্শ ও শিক্ষা-দর্শনকে ধারণ করে সারাহ্ পারভিন রিংকু নিজেও শিক্ষকতা পেশায় নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তাঁর এই অর্জন শুধু তাঁর নিজের নয়—এটি নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলছিটির শিক্ষক সমাজ এবং পুরো নলছিটিবাসীর জন্যও গর্বের বিষয় বলে জানিয়েছেন সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat