রাজীব কুমার মালো,ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবির পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat