রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জরিমানাকৃত বাল্কহেডগুলোর মধ্যে বালু ব্যবসায়ী হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড রয়েছে। চার বাল্কহেডের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেডের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat