বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাদ যোহর সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া মাদ্রাসায় এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের কৃতি সন্তান, উন্নয়নের রূপকার ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর আশুরোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা, সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী, সহ-সভাপতি আনিসুর রহমান প্রমূখ।
