1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘শেখ মুজিব ৭ মার্চের ভাষণ জয় বাংলা, জয় পাকিস্তান বলে শেষ করেছিলেন’ পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হকের সংবর্ধনা ২৭ মার্চ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের নাম বলেননি ইউএনও, ক্ষুব্ধ বিএনপি কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি: ইকবাল হাসান মাহমুদ টুকু নিঃসন্তান দম্পতিকে নির্যাতনে এলাকাবাসীর ক্ষোভ: দোষীদের গ্রেপ্তারের দাবি জাইমা রহমানকে নিয়ে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক

ছাত্রাবাসের টিন খুলে নিয়ে বিক্রি করলেন ছাত্রদল নেতা!

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

জামালপুর প্রতিনিধি

 

জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে।

 

 

ঘটনার প্রতিবাদ জানিয়ে তার শাস্তি দাবি করেন কমিটির সহসভাপতি।

 

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, নতুন রান্নাঘর নির্মাণ করার জন্য সম্প্রতি ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খোলা হয়। মঙ্গলবার বিকেলে কাউকে না বলে সেগুলো বাইরে বিক্রি করে দেন সরকারি ইসলামপুর কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বির। বিষয়টি নিয়ে চারদিকে সমালোচনা চলছে।

 

 

ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, এ ঘটনা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সভাপতি ও সম্পাদক ছাত্রদলের পদ ব্যবহার করে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত হলে তার দায় তাদেরকেই নিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাদের শাস্তি চেয়ে উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করছি।

 

 

ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দুজন আবেদন করেন। এর বাইরে বাকিটা জানা নেই।

 

 

বিষয়ে অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির জানান, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারিত করে আমরা রান্নাঘরের মালামাল নিলামের মাধ্যমে নিয়েছি। তবে তিনি নিলামের কোনো কাগজপত্র আছে কি না তা বলেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com