শিমুল রেজা , চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা। তাঁকে বদলি করে চুয়াডাঙ্গা জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পদায়নকৃত কর্মকর্তা কানিজ ফাতেমাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাঁর নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে অপর এক অতিরিক্ত পুলিশ সুপারকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat