শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিক্রির জন্য আনা এক মণের কাছাকাছি ওজনের দুটি বিশালাকৃতির কাঁঠাল সবার নজর কেড়েছে। পুরাতন সাদাব্রিজে প্রদর্শিত কাঁঠাল দুটির মধ্যে একটির ওজন ৪১ কেজি এবং অন্যটির ৩২ কেজি।
জানা গেছে, আসাননগর গ্রামের কাঁঠাল ব্যবসায়ী রেজা এবারই তাঁর ব্যবসায়িক জীবনে সবচেয়ে বড় আকৃতির কাঁঠাল বাজারে তুলেছেন। বিশাল আকারের এসব কাঁঠাল নিয়ে তিনি নিজেও বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।
বিক্রেতা ৪১ কেজি ওজনের কাঁঠালটির দাম নির্ধারণ করেছেন ১ হাজার ২০০ টাকা। আর ৩২ কেজি ওজনের কাঁঠালটির দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।
অস্বাভাবিক বড় আকারের কাঁঠাল দুটি স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকেই এগুলো দেখে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিশালাকৃতির কাঁঠাল দুটি এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat