1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

চারদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

৪ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে আসছেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

 

বুধবার (২৫ মার্চ) রাত ৪টার দিকে তিনি ঢাকা থেকে সড়ক পথে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়না হবেন। এদিন রাত ৮টায় সিরাজগঞ্জে এসে পৌছবেন। চারদিনে তার একাধিক কর্মসূচিতে যোগদান করবেন।

 

 

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রীর একান্ত সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, বুধবার রাত ৮টায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ের নিজ বাসভবনে পৌছার পর জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

 

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন দুপুর ১২টায় পদ্মপুকুরের সৌন্দর্য্যবর্ধণ কাজের উদ্বোধন, বিকাল ৫টায় খোকশাবাড়ী ইউনিয়নের পাচিল এলাকায় একটি রাস্তার কাজ শুরুর উদ্বোধন, সন্ধ্যায় ৬টায় শহরের ভাসানী মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

 

 

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার জারিলা একটি আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন, দুপুর ১২টায় কামারখন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা শীর্ষক মতবিনিময়সভায় যোগ দেবেন মন্ত্রী।

 

 

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সয়দাবাদ ইউনিয়নের ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শন করবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিন সাড়ে ১১টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com