পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তাজিম উদ্দিন মারুফ (২৮), পিতা- মোঃ নাছির উদ্দিন, মাতা- সজরুন নেছা, সাং- মালুমঘাট (ধুমখালী, ফরিদার বাপের বাড়ী), ০২নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
আবদুল্ল্যাহ আল মামুন (৩৪), পিতা- মৃত মুছা, মাতা- আক্তার জাহান, সাং- পূর্ব বাথুয়া (হাজী জলিল বক্সুর বাড়ী), ০৮নং ওয়ার্ড, আশিয়া ইউনিয়ন, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম।
পুলিশ সূত্রে জানা গেছে, আকবরশাহ থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিটি গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১,০০০ (এক হাজার) পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বুধবার (৩ জুন) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat