প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৮:০২ পি.এম
ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা জোরদারে বিজিবির টহল ও তল্লাশি অভিযান!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বিশেষ টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে এই কার্যক্রম চালানো হয়।
এই অভিযানের নেতৃত্বদেন দিনাজপুর ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এম. জাবের বিন জব্বার। অভিযানের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোসহ সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানে বিজিবির কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহী বাস, ট্রাক, পিক-আপ, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে তল্লাশি করা হয়।গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই ছাড়াও এ সময় গাড়ির ভেতর অবৈধ কোনো কিছু আছে কিনা তল্লাশি করেছে বিজিবি সদস্যরা।
এ বিষয়ে ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এম. জাবের বিন জব্বার জানান,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় মাদক নির্মূল ও নাশকতা ঠেকাতে মহাসড়কে টহল ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ভোট কেন্দ্র আমরা ট্রাকিং করছি, যাতে করে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ না ঘটাতে করাতে পারে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি। আগামি নির্বাচন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat