আশরাফুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নওশানুল কাওসার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক নবীবর রহমানসহ কৃষক প্রতিনিধি ফিরোজ তালুকদার, আতিকুর রহমান, রতন, মইনুদ্দিন, লিপন, বিপ্লব মৃধা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও কৃষকদের অংশগ্রহণে খাদ্য সংগ্রহ কার্যক্রম সফল করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat