মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. রেজাউল করিম (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।
আটক রেজাউল করিম উপজেলার চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) এবং সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ রেজাউল করিমকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat