গাইবান্ধায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাইয় দিয়ে পুলিশে দিলেও জনতা
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার মাদরাসার কক্ষে ছাত্রকে বলৎকারের অভিযোগ মাদরাসার শিক্ষক রবিউল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়ার (ফুটানীর বাজার) জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মাহাবুর রহমান জানান অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে ওই তরুণকে জোরাজুরি করছিলেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
স্থানীয়রা জানান রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদ্রাসাটিতে চাকরিতে যোগ দেন।
তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মাদ্রাসাটি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার রতন মিয়া জানান ঘটনাটি শোনার পরে আমি ঘটনা স্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশের দেয়ার ব্যবস্থা করি।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটকে রেখেছিল।
পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat