অনলাইন ডেস্ক
আল্লাহতায়ালা বলেন, ‘কাফেররা যেন কিছুতেই মনে না করে যে, আমি তাদের কল্যাণের জন্য অবকাশ দিচ্ছি। আমি তো বরং তাদের এজন্য অবকাশ দিয়ে থাকি, যাতে তাদের পাপ বৃদ্ধি পায়। আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকারী শাস্তি।’ (সুরা আলে ইমরান : ১৭৮)
শিক্ষা
১.আল্লাহ দুনিয়াতে মানুষকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর পরীক্ষায় কে কেমন ফল অর্জন করতে পারে, তাই দেখা হবে আখেরাতে।
২.ইমানদারদের থেকে আল্লাহ কঠিন পরীক্ষা নেন। ইমানের স্তর যাচাইয়ের জন্য। পরকালে এসবের উত্তম প্রতিদান বান্দা লাভ করবে।
৩.আর কাফের ও অবিশ্বাসীদের আল্লাহ দুনিয়ার জীবনে প্রশস্ততা দান করেন। পার্থিব জীবনের সব ক্ষেত্রেই তাদের উন্নতি ও সাফল্যের অবাধ সুযোগ দেওয়া হয়।
৪.এই অবকাশ ও অবাধ উন্নতি কখনো কল্যাণের জন্য নয়, বরং তাদের জন্য যেহেতু জাহান্নাম অবধারিত, তাই অবকাশের সুযোগে জাহান্নামের আরও একটু নিশ্চয়তা তারা লাভ করুক এ জন্য।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat