কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতে শিলাবৃষ্টি হওয়ায় আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এসব এলাকায় শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।
একই এলাকার আরেক আমন চাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?
এ বিষয়ে জানতে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার মুঠোফোনে কালবেলাকে বলেন, গতকাল রাতে বৃষ্টির পরিমাণ ৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক মো. রওশন কবির কালবেলাকে বলেন, আজ সকাল থেকে জেলার কৃষি বিভাগের কর্মকর্তাসহ আমি নিজেই পর্যবেক্ষণে রয়েছি। জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে, অল্পসংখ্যক জমিতে বাতাসের কারণে হেলে পড়েছে, শীলা বৃষ্টিতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। আমরা কৃষকদের সহযোগিতা করছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat