শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা টাংগাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দফায় দফায় আন্দোলনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ইতিমধ্যে দায়িত্ব পালনের জন্য করে কাজ করবে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat