কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ১ বছর বয়সি নিজ শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা ও যৌন নির্যাতনের অভিযোগে নুরুল ইসলাম (২৫) নামে এক বাবাকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
অভিযুক্ত নুরুল ইসলাম কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
শিশুটির মা সাগরিকা খাতুন (২২) জানান, “আমার স্বামী নুরুল ইসলাম আমাদের ১ বছর বয়সি কন্যাসন্তান তাসফিয়া খাতুনকে কোলে তুলে ঘরের ভেতর নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাচ্চার কান্না শুনে আমি দ্রুত ঘরের ভেতর গিয়ে দেখি আমার স্বামী অনৈতিক কাজে লিপ্ত এবং বাচ্চাটিকে যৌন নির্যাতনের চেষ্টা করছে।”
তিনি আরও জানান, তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত নুরুল ইসলাম দ্রুত ঘর থেকে পালিয়ে যান।
ঘটনার পর স্বজনেরা অভিযুক্তকে খোঁজাখুঁজি শুরু করেন। সাগরিকা খাতুনের বোন আমিনা খাতুন (২৪) জানান, তাদের বাড়ি বগুড়ার শেরপুরে। বোনের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তারা আসার পথে পাশের ধুনট উপজেলার ঢগঢগিয়া বাজারে অভিযুক্ত নুরুল ইসলামকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে সোনামুখী ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়টি কাজিপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat