ন্যাশনাল ডেস্ক
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন রওশন আরা নামের এক বাংলাদেশি হজযাত্রী।
নিখোঁজ রওশন আরা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার জামালদি গ্রামের বাসিন্দা। রওশন আরার ছেলে সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্য স্বামী শাহ জালালের সঙ্গে সৌদি আরবে যান। পবিত্র মক্কায় পৌঁছে কাবা ঘরে ওমরাহ পালনের সময় হঠাৎ নিখোঁজ হন তিনি। বিগত ২০২২ সাল থেকে দীর্ঘ চার বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তার।
ছেলে সালাহ উদ্দিন বলেন, ‘মক্কা নগরীর প্রতিটি এলাকায় থেকে শুরু করে হাসপাতালের বেডে এমনকি হাসপাতালের মর্গেও খোঁজ নিয়েছি। মর্গে কত অচেনা মরদেহ দেখেছি। প্রতিবার বুক কেঁপে উঠেছে, মনে হয়েছে হয়তো এবার আমার মাকে খুঁজে পাব। কিন্তু কোথাও আমার মাকে খুঁজে পাইনি।’
তিনি বলেন, ‘বিগত চার বছর ধরে আমরা মায়ের অপেক্ষায় আছি। মায়ের কোনো খবর নেই, তিনি কোথায় আছেন, কেমন আছেন জানি না। প্রতিটি দিন আমাদের কাটছে অনিশ্চয়তা আর কষ্টের।’
তিনি আরও বলেন, ‘একজন সন্তান হিসেবে আমার একটাই অনুরোধ, আমার মাকে খুঁজে পেতে সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশি হজ ও ওমরাহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।’
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat