ন্যাশনাল ডেস্ক রিপোর্ট
আগামী ১৬ মের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবেদন করা নন-এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার ভুক্ত) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’। পাশাপাশি এই সময়ের মধ্যে যদি সরকার যদি দাবি মেনে না নেয় বা কোনো আন্তরিকতা না দেখায় তহালে আগামী ১৭ মে থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিয়া। সংগঠনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নন-এমপিও শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের এমপিও আবেদন গ্রহণ করতে হবে। আর ১৬ তারিখের মধ্যে চলতি অর্থবছরেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এমপিওভূক্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ১৭ তারিখে বিক্ষোভ মিছিল ও শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এরপরেও যদি সরকার আমাদের প্রতিদয় সদয় না হয়, তাহলে আমরা সারা দেশের সব নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি, অনশনসহ কঠোর আন্দোলনের মাধ্যমে এমপিওভুক্তির দাবি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আবেদন করা সাধারণ শিক্ষাসহ কারিগরি ও মাদরাসা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চলতি অর্থ বছরে (২০২৫-২০২৬) এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হোক। প্রয়োজনে সরকার পরবর্তী অর্থ বছরে ব্যক্তি এমপিও বাস্তবায়ন করুক।’
বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নেকবর হোসেন বলেন, ‘৩৩ বছর থেকে অনার্স-মাস্টার্সের এমপিও নেই। এর জন্য আমরা ৩৩ বছর যাবত এমপিওর জন্য; বেতন-ভাতার জন্য বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। এতে শিক্ষাপ্রতিষ্ঠান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘ আন্দোলনের পর বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সহায়তায় এমপিওভুক্তির উদ্যোগ নেয়। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় আমরা চরম হতাশ। এখন সরকার বলছে, বিগত সরকারের করা এমপিওভুক্তির সিদ্ধান্তের তালিকা আবার যাচাই-বাছাই করে এটা করে করবে, আর কবে বাস্তবায়ন হবে? আমাদের জীবনের সব আশা শেষে হয়ে গেলে?’
এসময় এমপিও না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া নামমাত্র বেতনে শিক্ষকরা মানবেতর জীবন কাটাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat