প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ
উল্লাপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উল্লাপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা এগারোটা দিকে উল্লাপাড়ার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ তাদের অভিভাবক বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।
এ সময় তারা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করে।
পরে সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat