সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভুমি অফিসে গিয়ে শেষ হয়।
ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন সরকারি সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা এবং ওসি তদন্ত রুপকর,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat