1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘শেখ মুজিব ৭ মার্চের ভাষণ জয় বাংলা, জয় পাকিস্তান বলে শেষ করেছিলেন’ পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হকের সংবর্ধনা ২৭ মার্চ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের নাম বলেননি ইউএনও, ক্ষুব্ধ বিএনপি কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি: ইকবাল হাসান মাহমুদ টুকু নিঃসন্তান দম্পতিকে নির্যাতনে এলাকাবাসীর ক্ষোভ: দোষীদের গ্রেপ্তারের দাবি জাইমা রহমানকে নিয়ে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক

উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই ইউটিউবার আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ আটক হওয়ার পর দুই ইউটিউবারকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ৫ শ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলা সদরের শ্যামলীপাড়ায় এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা সদরের নাগরোহা দক্ষিণপাড়ার শাহ আলমের ছেলে তানভীর আহম্মেদ মিঠু (২৮) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. আশিক (১৯)।

 

উল্লাপাড়া থানার উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ইউটিউবারকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে আশিকের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার এটি এম আরিফ ভ্রাম্যমাণ আদালতে তাদের এক মাস করে কারাদণ্ড, ৫০০ করে টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com