ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে র্যালিতে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের কালীবাড়ি রোড থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে দিয়ে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুয়েল রানা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম সুমন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজন, উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহিনুল ইসলাম কাঞ্চন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, আনন্দমোহন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মনসুর আজাদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাহিদ ও তরিকুল ইসলাম তারেক, সদস্য সাজ্জাদ লিমন, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সোহাগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওয়াসি সিয়াম এবং ছাত্রনেতা ইমরান হোসাইন তানভীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat